হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় গ্রেপ্তার

কুমিল্লা প্রতিনিধি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোয়াজ্জেম হোসেন। ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। আজ শনিবার দুপুর দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আজ বিকেলে কুমিল্লা নগরীর শাকতলায় র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ছোট কাজরা গ্রামের মো. মোয়াজ্জেম হোসেন (৩০)। তিনি ঢাকার মতিঝিল থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৬ আগস্ট সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের একটি অংশ দাঙ্গা ও ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে তাঁরা কারারক্ষীদের জিম্মি করে গেট ভেঙে বেরিয়ে যান এবং বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ওই দিন অন্তত ২৫ জন কারারক্ষী আহত হন। ওই দিন দুপুরে কয়েকজন বন্দী কারাগারের দেওয়াল টপকে পালিয়ে যান। তাঁদের মধ্যে মোয়াজ্জেম হোসেনও ছিলেন। কারাগার থেকে পালানো পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন তিনি। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় ১৯৯ জনকে আসামি করে মামলা করে।

র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।’

গাজীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, ৪৮ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

কালিয়াকৈরে অস্ত্রসহ ১৮ মামলার আসামি ‘পিচ্চি আকাশ’ গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর: সাড়ে ৪ বছরেও হয়নি সড়কের কাজ, দুর্ভোগ

কিশোরগঞ্জের ইটনায় সিমেন্টবোঝাই বাল্কহেডে ডাকাতি

শব্দদূষণ রোধে পদক্ষেপ: গাজীপুরে সরকারি যানে অপ্রয়োজনীয় হর্ন বন্ধের নির্দেশ

মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, চালক নিহত

গ্যাসের চাপ শূন্য, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা

ইউএফটিবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক মো. মোক্তার আলী

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি খাতে পরিণত করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

গাজীপুরের শ্রীপুর: সীমানাপ্রাচীরে জলাবদ্ধতা বিপাকে ১৮ রবিদাস পরিবার