হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি: আজকের পত্রিকা

গাজীপুর মহানগরীর পুবাইলের মাঝুখান এলাকায় ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম এসব তথ্য জানিয়েছেন।

শাহিন আলম জানান, গাজীপুরের মাঝুখান এলাকার একটি ইন্ডাস্ট্রিয়াল শেডে আগুন লাগে। সেখানে ববিন, রোলার, প্লাস্টিক ও বিভিন্ন কাগজ গুদামজাত করা ছিল। দুপুর ১২টা ৪৬ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দুপুরের খাবারের বিরতির সময় আগুন লাগায় হতাহতের খবর পাওয়া যায়নি। ভেতরে দুটি শিশু ছিল, আগুন লাগার পরপরই তারা বেরিয়ে গেছে বলে তিনি জানান।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে এ স্টেশন কর্মকর্তা জানিয়েছেন।