হোম > সারা দেশ > গাজীপুর

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন ৭ সাবেক বিডিআর সদস্য

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

জামিনের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ শুক্রবার বিকেলে মুক্তি পাওয়া তৎকালীন বিডিআরের সাবেক এক সদস্যকে নিয়ে যান তাঁর স্বজনেরা। ছবি: সংগৃহীত

জামিনের পর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সাবেক সাত সদস্য। আজ শুক্রবার (১ মে) বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তাঁরা ছাড়া পেয়েছেন।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার আবুল হোসেন আজকের পত্রিকাকে জানান, বিকেল ৪টা ১০ মিনিটে ওই সাতজনের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়। তৎকালীন বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলার আসামিদের জামিননামা কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। পরে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়।

মুক্তির সময় কারাফটকে তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন এবং দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের ফিরে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।