হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, সন্তানসহ বাবা-মা দগ্ধ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীর মুদাফা এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ৬টার দিকে চেরাগ আলী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

দগ্ধ ব্যক্তিরা হলেন মো. লালচান (৬০), তাঁর স্ত্রী নাসিমা বেগম (৫০) ও মেয়ে তানিসা আক্তার (১৬)। দগ্ধ লালচান ও নাসিমাকে জরুরি বিভাগে এবং তানিসাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন সুলতান মাহমুদ শিকদার সাংবাদিকদের জানান, লালচানের শরীরের ৯৫ শতাংশ, তানিসার ৮৬ শতাংশ এবং নাসিমার ৮৫ শতাংশ পুড়ে গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সকালে নাসিমা রান্না করতে চুলা জ্বালালে ঘরে আগুন ধরে যায়। এ সময় স্বামী-স্ত্রী ও তাঁদের মেয়ে দগ্ধ হন। তাঁরা বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছেন।

বিসর্জনের আগে দশমী মাঠে অর্ধশতাধিক প্রতিমার উৎসব

দ্বিতীয় দফায় আরও ৭৩৯ শ্রমিক ছাঁটাই

গাজীপুরে কেয়া গ্রুপের চার কারখানায় একযোগে ৭৩৯ কর্মী ছাঁটাই

গাজীপুরে ঝুট গুদামে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

গাজীপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধকে পিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড