হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক মো. অলিউল্লাহ ইসলাম। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় একটি আবাসিক কওমি মাদ্রাসার আট বছর বয়সী এক শিক্ষার্থীকে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষকসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার আসামিরা হলেন মো. অলিউল্লাহ ইসলাম (২৩), মোহাম্মদ মিজান (৩৮) ও মো. আব্দুল কুদ্দুস শেখ (৪৫)। অলিউল্লাহ ইসলাম মাদ্রাসাটির শিক্ষক বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, শিশুটি মাদ্রাসাটির আবাসিক বিভাগে থেকে তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।

শিশুটির মায়ের অভিযোগ, ৭ অক্টোবর বিকেল ৪টার দিকে তিনি ছেলেকে মাদ্রাসার আবাসিক বিভাগে রেখে আসেন। ১৩ অক্টোবর দুপুরে ছেলে বাসায় খেতে এলে গোসল করানোর সময় শরীরের একটি অংশে প্রচণ্ড ব্যথার কথা জানায়। ব্যথার কারণ জানতে চাইলে শিশুটি শিক্ষকের যৌন নিপীড়নের কথা জানায়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনা কাউকে জানালে তাকে মারধর করা হবে বলে ভয় দেখানো হয়েছিল।

বিষয়টি জানার পর শিশুর মা মাদ্রাসায় গিয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে অভিযুক্ত শিক্ষককে কৌশলে মাদ্রাসা থেকে সরিয়ে দেওয়া হয় বলেও উল্লেখ করা হয়।

এজাহারে আরও দাবি করা হয়েছে, শিশুটির মায়ের পরিচিত এক নারীর ১০ বছর বয়সী ছেলেও একই মাদ্রাসায় পড়াশোনা করত। ওই শিশুও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগ করেছে। পরে আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে বলে জানতে পারেন তাঁরা।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

গাজীপুরে বসতঘরে আগুন, দুই শিশুসহ দগ্ধ মা-বাবা

বিআরটি থেকে ৬ লেন—মেগা প্রজেক্টের চরম মাশুল জনগণকেই দিতে হচ্ছে

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত

দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে তালাবদ্ধ ঘরে মিলল যুবকের লাশ

বিআরটি প্রকল্প বাতিলের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান কর্মসূচি

টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু, মেয়ে আইসিইউতে

শ্রীপুরে আগুনে পুড়ল মসজিদ, ঝুটের গুদামসহ একাধিক দোকান

বিসর্জনের আগে দশমী মাঠে অর্ধশতাধিক প্রতিমার উৎসব