হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে প্রাইভেটকারের চাপায় নিহত ১

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্রাইভেটকার চাপায় অজ্ঞাত (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আজ রোববার সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ প্রতিবেদন (দুপুর ১টা) লেখা পর্যন্ত পুলিশ মৃতের পরিচয় শনাক্ত করতে পারেনি। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা বাস স্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে রোববার ভোরে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মামুনুর রশীদ বলেন, আঙুলের ছাপ সংগ্রহ করে মৃতের পরিচয় শনাক্ত করতে সিআইডিকে খবর পাঠানো হয়েছে। প্রাইভেটকার ও তার চালককে আটক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ