হোম > সারা দেশ > গাজীপুর

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ মাজেদা বেগম নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ মাজেদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে আটক করা হয়।

মাজেদা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যপাড়া ছলিমগঞ্জ গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই ভবনে অভিযান চালিয়ে মাজেদা বেগমকে আটক করে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে দশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ‘মাজেদা বেগম টঙ্গীর শীর্ষ নারী মাদক কারবারিদের একজন। তাঁর বিরুদ্ধে টঙ্গীসহ বিভিন্ন থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।’