হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে মহাসড়কে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল বাবা-ছেলের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অজ্ঞাতপরিচয় একটি গাড়ির চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানার গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শেরপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকার তপন চন্দ্র দাস (৫০) ও তাঁর ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাঁরা টঙ্গী পশ্চিম থানার গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির চাপায় বাবা ও ছেলে গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। পরে তপন চন্দ্র দাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়।

ওসি মো. মাকসুদুল আলম আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি আটক করা সম্ভব হয়নি। বাবা ও ছেলের মরদেহ পৃথক দুটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুরে দুটি কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

শ্রীপুরে হ্যাচারির বর্জ্যবাহী লরির চাপায় বিএনপি নেতা নিহত

গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে আট ইউনিট

বিচার চাইতে মাদ্রাসায় গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: মধ্যরাতে সংবাদ সম্মেলনে রুমি

গাজীপুরে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা, গ্রেপ্তার ২

কালিয়াকৈরে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

গাজীপুরে বসতঘরে আগুন, দুই শিশুসহ দগ্ধ মা-বাবা

বিআরটি থেকে ৬ লেন—মেগা প্রজেক্টের চরম মাশুল জনগণকেই দিতে হচ্ছে

শ্রীপুর থানার সামনে যুবলীগের মিছিল, আটক ৮

রাত ৩টায় আসামি ধরে ফেরার পথে গাড়িচাপায় বিএনপি নেতা ও পুলিশের এসআই নিহত