হোম > সারা দেশ > গাজীপুর

অটোরিকশায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে স্কুলশিক্ষিকা নিহত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 

রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি। দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয়রা জড়ো হন। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে শিউলি (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা শিমুলিয়া এলাকার হাসানের মেয়ে। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল দুপুরে ঝড়-বৃষ্টির মধ্যে শিউলি অটোরিকশায় করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে পাওয়ার প্ল্যান্ট অফিসের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটি সরাসরি অটোরিকশাটির ওপর ভেঙে পড়ে। ওই সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ সচল ছিল। ঘটনাস্থলেই শিউলির মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

মন্ত্রী-এমপিদের সামনেই ইউএনওর আইফোন চুরি

প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণ হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

কালিয়াকৈরে দাঁড়িয়ে থাকা বাসে হঠাৎ আগুন

শ্রীপুরে কাঁঠাল দিয়ে তৈরি হচ্ছে বিস্কুট, বাজারে ব্যাপক চাহিদা

শ্রীপুরে ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

শ্রীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

পাওনা দাবিতে গাজীপুরে লিথি গ্রুপের শ্রমিকদের অবস্থান কর্মসূচি

যাত্রীবেশে উঠে ছুরিকাঘাতে অটোরিকশাচালককে হত্যা

শ্রীপুরে মাদক কারবারিদের একঘরে করার হুঁশিয়ারি এলাকাবাসীর

জুলাই গণ-অভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য