হোম > সারা দেশ > গাজীপুর

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। ছবি: আজকের পত্রিকা

দুই মাদক কারবারিকে আটক করায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফারুক আহমেদ জানান, জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকা থেকে মাদকসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনার জের ধরে অন্যান্য মাদক কারবারি এবং তাদের সহযোগীরা রামদা চাপাতি নিয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। এ সময় তাদের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।