হোম > সারা দেশ > গাজীপুর

খামারে মিলল পাঁচ চোরাই গরু, বাবা-মেয়েসহ আটক ৩

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি 

খামারে অভিযান চালিয়ে উদ্ধার করা পাঁচটি চোরাই গরু। ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈরে একটি গরুর খামারে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চোরাই গরু রাখা ও বেচাকেনায় জড়িত থাকার সন্দেহে বাবা-মেয়েসহ তিনজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের মূল হোতা সুমন শেখ পালিয়ে গেছেন।

গতকাল রোববার বিকেলে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সালমা আক্তার (৩০), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রুবিনা বেগম (২৫) ও তাঁর বাবা মজিবুর রহমান (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে চুরি হওয়া পাঁচটি গরু কালিয়াকৈরের ফুলবাড়িয়া ইউনিয়নের মজিদচালা এলাকার একটি খামারে এনে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলামের নির্দেশনায় পুলিশের একটি দল ওই খামারে অভিযান চালায়। এ সময় খামার থেকে পাঁচটি গরু উদ্ধার করা হয়।

পরে চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়। উদ্ধার করা গরুগুলো বর্তমানে কালিয়াকৈর থানায় রয়েছে।

পুলিশ জানায়, সুমন শেখ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করা গরু এনে ওই খামারে রাখতেন। পরে সুযোগ বুঝে সেগুলো বিভিন্ন জেলা ও উপজেলার হাটবাজারে বিক্রি করা হতো। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, ‘আটক তিনজনের বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে গরু চুরি ও বেচাকেনার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

ময়লার স্তূপে পড়ে থাকা ককটেল বিস্ফোরণে ব্যবসায়ীর হাতের আঙুল বিচ্ছিন্ন

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২