হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে গভীর রাতে একই পরিবারের ৫ সদস্যকে কুপিয়ে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

প্রতীকী ছবি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার দিবাগত রাতে কাপাসিয়া সদর উপজেলার সদর ইউনিয়নের রাউৎকোনা গ্রামের মনির হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে তিন শিশুকন্যাও র‍য়েছে। তিন শিশুর মরদেহ বসতঘরের মেঝে থেকে, বাবার মরদেহ খাটের ওপর এবং মায়ের মরদেহ জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে কাপাসিয়া থানা-পুলিশের কয়েকটি দল কাজ শুরু করেছে। এর বেশি আপাতত কিছু বলতে পারছি না।’

জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

শ্রীপুরের চৌক্কার খাল: জিয়ার স্মৃতিবিজড়িত খাল খননের নামে লুটপাট

আটক আ.লীগ নেতাকে বিএনপি কর্মী দাবি করে থানা থেকে ছাড়ালেন বিএনপির আহ্বায়ক

গাজীপুরে বিশেষ অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার

‘ওই! একটাও সামনে আবি না, মাইরালামু'—যুবলীগের মিছিল থেকে পুলিশের উদ্দেশে হুমকি

গাজীপুরে টায়ার কারখানায় বয়লার বিস্ফোরণ

গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ৩ ঘণ্টা মহাসড়ক অবরোধ, টিয়ার শেল নিক্ষেপের পর যান চলাচল স্বাভাবিক

গাজীপুরে রাতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

টঙ্গীতে অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন-জরিমানা