হোম > সারা দেশ > গাজীপুর

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা: কিশোর গ্যাং নেতা হৃদয়সহ গ্রেপ্তার ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

গ্রেপ্তার তিন আসামি। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক মামলার আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় কিশোর গ্যাং নেতা সারোয়ার হোসেন হৃদয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাজীপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন শুভ আহমেদ (১৮) ও মো. ইয়াসিন (১৮)। হৃদয়ের বয়স ১৯ বছর।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে মাদক সেবন ও কারবারের খবর পেয়ে দুজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে রেলওয়ে পুলিশ। তাঁদের পুলিশ ফাঁড়ির একটি তালাবদ্ধ কক্ষে রাখা হয়। এর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র ও রামদা নিয়ে ফাঁড়িতে হামলা চালান। তাঁরা ওই কক্ষে এলোপাতাড়ি কোপ দিয়ে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

এ সময় বাধা দিতে গেলে রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আসিক হামলার শিকার হন। এতে তাঁরা আহত হন।

এ ঘটনায় রাতেই রেলওয়ে পুলিশ মামলা করে। পরে গাজীপুর সদর থানা-পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রেলওয়ে পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলায় সরাসরি জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, হামলার ঘটনায় একটি মামলা করা হয়েছে। সদর থানা-পুলিশ, ডিবি ও রেলওয়ে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত কিশোর গ্যাং নেতা হৃদয়সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।

রামদা-চাপাতি নিয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড

স্বামীকে আটকে রেখে গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণ, দুই দিন পর থানায় অভিযোগ

নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি টঙ্গীর ওষুধ কারখানার আগুন

আগুন নিয়ন্ত্রণে এলেও নির্বাপণে আরও সময় লাগবে: ফায়ার সার্ভিসের ডিজি

টঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

চাঁদা না দিলে গাজীপুরে পাইকারি মার্কেটে আগুন দেওয়ার হুমকি, গ্রেপ্তার ১

কালিয়াকৈরে ডাকাত ধরতে গিয়ে পুলিশ আহত, গ্রেপ্তার ২

গাজীপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ‘আইফোন’ জব্দ, এসআইয়ের বিরুদ্ধে ঘুষের অভিযোগ

গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ৫ লাখ