হোম > সারা দেশ > ফেনী

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজীতে বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ইমাম হোসেন মাহিম নামের এক যুবককে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। আজ বুধবার (২০ মে) উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সুজাপুর এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় মোহাম্মদ তাহসীনকে অভিযুক্ত করে সোনাগাজী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবকের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু।

পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে স্কুলে যাওয়া-আসার পথে সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করতেন একই এলাকার তাহসীন। বিষয়টি পরিবারকে জানালে ওই ছাত্রীর ভাই মাহিম তাহসীনের পরিবারের কাছে অভিযোগ করেন।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার রাতে তাহসীন মাহিমকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে পরিস্থিতি শান্ত করতে ভুক্তভোগী মাহিমের পরিবার অভিযুক্ত ব্যক্তির পরিবারে সদস্যদের সঙ্গে কথা বলেন। বুধবার আসরের নামাজের পর সুজাপুরের ফরায়েজী বাড়ির সামনে তাহসীন ও তাঁর দল মাহিমের ওপর আবারও হামলা চালায় বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়।

মাহিমের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত মাহিমকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী যুবকের বাবা জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ‘আমরা দরিদ্র মানুষ। ঘটনা যাতে বড় না হয়, সে জন্য আমি তাদের কাছে অনুরোধও করেছি। কিন্তু তারপরও আমার ছেলের ওপর হামলা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু