হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে বৃহস্পতিবার এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা শুরু, থাকছেন কেন্দ্রীয় নেতারা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রায় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। ছবি: আজকের পত্রিকা

ফেনীর সোনাগাজীতে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ পদযাত্রায় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে এনসিপির সোনাগাজী উপজেলা শাখা।

এ বিষয়ে আজ বুধবার বিকেলে সোনাগাজী পৌর শহরের এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে এনসিপির সোনাগাজী উপজেলা শাখা। এ সময় সাংবাদিক, পুলিশ, স্থানীয় জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির সোনাগাজী উপজেলা আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুন বলেন, `আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায়, ফেনী জেলার সোনাগাজী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা হবে।'

আব্দুল্যাহ আল মামুন বলেন, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে এ পদযাত্রার আয়োজন করা হয়েছে। তার ভাষ্য, `এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, জনগণের ন্যায্য দাবি ও প্রত্যাশাকে সামনে নিয়ে গণসম্পৃক্ততার একটি উদ্যোগ।'

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী, দপ্তর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত, আলী আহসান জোনায়েদসহ দলের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ। তারা পদযাত্রায় অংশ নেবেন এবং পথসভায় বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপি সোনাগাজী উপজেলা সদস্য সচিব মো. মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) আকবর হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক সাহেদ এবং ফেনী জেলা ছাত্র শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবাইয়ের হোসেন।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, এনসিপির নেতৃবৃন্দের আগমনকে কেন্দ্র করে বাড়তি নিরাপত্তা চাওয়া হয়েছে। পদযাত্রাস্থলে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক টিম কাজ করবে।

২৬ চেকে অঙ্ক বদলে ৫১ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কাদায় ডোবা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রী উম্মে হাবিবার

মা-মেয়েকে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য, ফেনীতে যুবক আটক

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি স্বজনদের

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবক ও বৃদ্ধার

জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের সহকারীর