হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে জামায়াতের লংমার্চের স্বাগত মিছিলে ককটেল বিস্ফোরণ, নিন্দা জানিয়ে বিবৃতি

ফেনী প্রতিনিধি

১১ দলীয় ঐক্যের শনিবার ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চকে স্বাগত জানিয়ে মিছিল করেছে ফেনী সদর উপজেলা জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

১১ দলীয় ঐক্যের আগামীকাল শনিবার ঢাকা-চট্টগ্রাম অভিমুখী লংমার্চকে স্বাগত জানিয়ে ফেনীতে জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার ধলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর স্বাগত মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে জানা যায়নি।

এদিকে এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সদর উপজেলা জামায়াতের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে।

উপজেলা জামায়াতের আমির মাওলানা নাদেরুজ্জামান ও সেক্রেটারি মুহাম্মাদ শিহাব উদদীন স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ স্বাগত মিছিল চলাকালে দুর্বৃত্তদের এ ধরনের হামলা উদ্বেগজনক ও নিন্দনীয়। রাজনৈতিক কর্মসূচিতে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে বিবৃতিতে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রশাসনের প্রতি প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সেই সঙ্গে ধলিয়া ইউনিয়নসহ সদর উপজেলার সর্বস্তরের নেতা-কর্মী ও জনগণকে শান্ত থাকার এবং কোনো ধরনের উসকানিতে সাড়া না দেওয়ার আহ্বানও জানান জামায়াত নেতারা।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মুফতি আবদুল হান্নান বলেন, সন্ধ্যায় স্বাগত মিছিলে ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। এগুলো কারা করছে আপনারাই ভালো জানেন। এখন মাঠে কারা আছে জানে সবাই। এ বিষয়ে ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলেছি। এখনো বিস্তারিত অবগত না।

পূজায় মদ খেয়ে নাচানাচি করলে ঘাড় ধরে নিয়ে আসব: পুলিশ সুপার

চেকপোস্টে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত

ফুলগাজীতে জেলা পরিষদ ডাকবাংলোয় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনাকাঙ্ক্ষিত ঘটনাকে পুঁজি করে অরাজকতার চেষ্টা চলছে: ফেনীতে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফেনীবাসীর সব দাবি পূরণ হবে: পরিবেশমন্ত্রী

দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনতে চায় সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সোনাগাজীতে বিধবা নারী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকে উচ্ছেদচেষ্টা, তদন্তে পুলিশ

দুই মাদকসেবীকে ধরে পুকুর পরিষ্কার করালেন যুবদল নেতা

নুসরাত হত্যা মামলায় খালাস: কারাগার থেকে মুক্তি পেলেন ১০ জন

ফেনীতে মসলা ভাঙানোর মেশিনে পেঁচিয়ে মিল মালিক ও ভ্যানচাপায় শিশুর মৃত্যু