হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ফেনী প্রতিনিধি

জিএম রিংকু। ছবি: সংগৃহীত

ফেনীতে ট্রেনের ধাক্কায় জিএম রিংকু (২১) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় শহরের আবুবক্কর সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিংকু ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিংকু রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে পরিবারকে খবর দেয়।

মো. নেজাম নামে নিহতের এক প্রতিবেশী বলেন, ‘রিংকুর এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না। তিনি অত্যন্ত নম্র-ভদ্র ও সদা হাস্যোজ্জ্বল ছিলেন।’

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুজ্জামান রুমেল বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।’

পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি, রেস্তোরাঁর মালিককে জরিমানা

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

ঘুষের লাখ টাকাসহ দুদকের হাতে সোনাগাজীর পিআইও আটক

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন ও ওয়েব চালু

ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি

ভোট দেওয়ায় ‘তালাকপ্রাপ্ত’ সেই নারীর পাশে বিএনপি

বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ