হোম > সারা দেশ > ফেনী

কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটকের জের, বিএনপি নেতাদের বিক্ষোভ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

সহকারী পুলিশ সুপার সৈয়দ মুমিদ রায়হানের অপসারণ দাবিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ছবি: আজকের পত্রিকা

ফেনীর সোনাগাজী পৌর শহরে কিশোর অপরাধে জড়িত সন্দেহে আটককে কেন্দ্র করে বিএনপি নেতা সৈয়দ আলম ভূঁইয়া ও যুবদল নেতা জাবেদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) রাতে এ ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ ঘটনার পর কিশোর অপরাধে জড়িতদের থানায় আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) সৈয়দ মুমিদ রায়হানের অপসারণ দাবিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বিক্ষোভকারীরা সোনাগাজী মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরে মিছিলটি পৌর শহরের শূন্যরেখা এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সদস্যসচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর ইসলাম সম্রাট, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা আলা উদ্দিনসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

পুলিশ জানায়, ফ্রেশ কোম্পানিতে কর্মরত তানভীরুল ইসলাম তারেককে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে সন্দেহভাজন আরও চারজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বিক্ষোভরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সোনাগাজী পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, ‘কিশোর অপরাধে জড়িত বেলালকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হলে তাকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় যুবদলের নামধারী জাবেদ ও চরদরবেশ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন রাজু এতে জড়িত ছিলেন। আমাদের নেতা-কর্মীরা বাধা দিলে তারা হামলা চালায়।’

উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যরা আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তাদের আশ্রয় দিচ্ছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু। অতীতে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আমার ওপর হামলায় জড়িত ছিলেন।’

তিনি আরও অভিযোগ করেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্যদের সঙ্গে থানায় বসে আড্ডা দেন সার্কেল এএসপি। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলেও আমরা শুনেছি। তাই দ্রুত তার প্রত্যাহার দাবি করছি।’

এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘কিশোর অপরাধে জড়িত সন্দেহে তানভীরুল ইসলাম তারেকসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তারা প্রকৃতপক্ষে জড়িত কি না, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

থানায় কিশোর অপরাধীদের সঙ্গে পুলিশের আড্ডার অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো সুযোগ নেই এবং এমন কিছু আমাদের নজরেও আসেনি।’

৩৪ বছরের শিক্ষকতা শেষে ছাদখোলা গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায়

সোনাগাজীতে ছোট ফেনী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

সোনাগাজীতে খালে বর্জ্য ফেলায় পোলট্রি খামারে প্রশাসনের অভিযান

ছাত্রলীগের দুই কর্মীকে প্রাপ্তবয়স্ক দেখিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর হলেন শরিফুল ইসলাম অপু

খাতা না দেখানোয় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের অভিযোগ

​সোনাগাজীতে কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জনজীবন

ফেনীতে বালুর স্তূপে চাপা অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

শেষ বিদায়ে সহকর্মীদের ব্যতিক্রমী শ্রদ্ধা: অ্যাম্বুলেন্সের সাইরেনে থমকে গেল জনপদ