হোম > সারা দেশ > ফেনী

ওজন বাড়াতে চিংড়িতে জেলি, ৪ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি

জব্দ করা চিংড়ি মাছ। ছবি: সংগৃহীত

ফেনীতে চিংড়ি মাছের ওজন বাড়াতে জেলি পুশ করে বিক্রির দায়ে চার মাছ ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রায় ২৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (৩১ মে) বিকেলে শহরের বড় বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের এক ভোক্তা শহরের বড় বাজার থেকে চিংড়ি মাছ কিনে বাড়িতে নেওয়ার পর মাছে জেলি পুশ করার বিষয়টি দেখতে পান। পরে তিনি বিষয়টি প্রশাসনকে অবহিত করলে মৎস্য বিভাগের সহায়তায় বাজারে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় মাছ ব্যবসায়ী কিরণ, দ্বীপক দাস, আলী হোসেন ও হানিফকে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ সময় তাঁদের দোকান থেকে প্রায় ২৮ কেজি জেলিমিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়। পরে সেগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে পরশুরাম উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার পাল, জেলা মৎস্য দপ্তরের হিসাবরক্ষক মোশাররফ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে পুলিশের একটি টিম সহায়তা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌভিক রায় বলেন, চিংড়ি মাছের ওজন বৃদ্ধির উদ্দেশ্যে অপদ্রব্য হিসেবে জেলি পুশ করে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সোনাগাজীতে বৃহস্পতিবার এনসিপির দক্ষিণাঞ্চলীয় জুলাই পদযাত্রা শুরু, থাকছেন কেন্দ্রীয় নেতারা

২৬ চেকে অঙ্ক বদলে ৫১ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৩

কাদায় ডোবা সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

বাড়ি ফেরা হলো না মাদ্রাসাছাত্রী উম্মে হাবিবার

মা-মেয়েকে ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য, ফেনীতে যুবক আটক

ফেনীতে সিএনজি-পিকআপ সংঘর্ষ, মা-মেয়েসহ নিহত ৩

চাল কেটে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে হত্যা, রহস্য উদ্‌ঘাটনের দাবি স্বজনদের

ফেনীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবক ও বৃদ্ধার

জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি