হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় মা নিহত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি

ফেনীর ফুলগাজীতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল মায়ের। গতকাল বুধবার সন্ধ্যায় ফুলগাজী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতের নাম জাহানারা আক্তার (৩৪)। তিনি পশুররাম উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল কাদেরের স্ত্রী। জাহানারা ছেলে আলিফ উদ্দিনকে (১২) নিয়ে উপজেলা সদরে ভাড়া বাসায় থাকতেন। 

স্থানীয়রা জানান, গতকাল সন্ধ্যার দিকে মা ও ছেলে ফুলগাজী বাজারে কেনাকাটা করতে যাচ্ছিলেন। সড়কে তাঁর ছেলে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগামী ট্রাক আসতে দেখে জাহানারা ছেলেকে টেনে সড়কের এক পাশে পাঠানোর সময় নিজেই ট্রাকচাপায় নিহত হন। স্থানীয়রা ট্রাকটি জব্দ করে চালককে পুলিশে সোপর্দ করেন। 

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালক জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাকটি থানা হেফাজতে রাখা হয়েছে। 

পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসাইন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ফেনীতে বাসচাপায় বাবা-ছেলে নিহত, আহত ভাগনে

ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভেই মাকে হত্যা: আদালতে রাফির স্বীকারোক্তি

নিখোঁজের দুই দিন পর ডোবায় মিলল শিশু হাসানের মরদেহ

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের, আহত বাবা-বোন

ফেনী সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

অত্যাচারী স্বামীকে জামিন দেওয়ায় বিচারকের সামনেই বিষপান নারীর

ফেনীতে শিশুকে ধর্ষণ, ৩ জনের বিরুদ্ধে মামলা

ধর্ষক মসজিদের ইমাম নয়, বড় ভাই—ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত

মাহবুব আলমকে ফেনীর এসপি পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামিকে পদ: ফেনীতে যুবদলের কমিটি স্থগিত