হোম > সারা দেশ > ফেনী

ফেনীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

ফেনী প্রতিনিধি

ফেনীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন। ছবি: সংগৃহীত

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার শহরের মুক্তবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ গভীর রাতে দুই যুবক মুক্তবাজার স্টাডি কেয়ার কোচিংয়ের পাশে অবস্থান নেন। পরে তাঁরা কেরোসিন ঢেলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করে মডেল কলেজের পাশের গলি দিয়ে দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ ও আলামত সংগ্রহ করেছে।  

জানতে চাইলে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে, কেরোসিন ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল পল্লী বিদ্যুৎসংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ভোট দেওয়ায় ‘তালাকপ্রাপ্ত’ সেই নারীর পাশে বিএনপি

বাবা-মায়ের চোখের সামনে ঝরে গেল ছোট্ট সোহার প্রাণ

ফেনীর তিন আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

ফেনীতে তিন আসনে বিএনপির নিরঙ্কুশ জয়

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেনীর তিন আসনে এগিয়ে ধানের শীষের প্রার্থীরা

ভোটকেন্দ্র এলাকায় জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগ

ফেনীতে ভোটকেন্দ্রে অনুপ্রবেশের ঘটনায় জামায়াত-বিএনপির ১৬ কর্মী আটক, ১৩ জনকে জরিমানা

ফেনীতে মহিলা দল নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেনীতে গরুর খামার থেকে বিদেশি পিস্তল উদ্ধার