হোম > সারা দেশ > ফেনী

৭৫ বছর জীবনে মানুষের এমন উদ্যম দেখিনি: ফারুক-ই-আজম

ফেনী প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, ‘এটি একটি পরিবর্তিত বাংলাদেশ, আগের বাংলাদেশ নয়। বন্যাদুর্গতদের জন্য সারা দেশ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে। ৭৫ বছর জীবনে মানুষের মধ্যে এমন উদ্যম আর দেখিনি।’ 

আজ রোববার ফেনী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বন্যা পরিস্থিতির মূল্যায়ন এবং ত্রাণ তৎপরতা সমন্বয়–সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ফারুক-ই-আজম বলেন, ‘পরশুরামে পাঁচ কিলোমিটার সড়ক তরুণ-যুবকেরা তৈরি করার দৃশ্য আমার নজরে এসেছে। তাঁরা সরকারি কোনো বরাদ্দ বা সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের জন্য অপেক্ষা করেননি। তরুণদের এ কর্ম উদ্যম দেখে আমি অভিভূত হয়েছি। দেশের তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে এ পরিবর্তন এনেছেন। এটিকে আমরা হারাতে চাই না।’ 
 
তিনি আরও বলেন, ‘বর্তমানে আগের মতো কোনো ভাই বা দলের প্রভাব নেই, যেখানে আগে কাজ করে দিতে হবে। এ জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে দুর্গতদের জন্য কাজ করতে হবে। চাদর বিছিয়ে মন্ত্রী আসলে ফুল নিয়ে বসে থাকতে হবে—এমন কিছুও এখন আর নেই। আমরা এখন স্ব-স্ব ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন। মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হবে। মেধাকে কাজে লাগিয়ে সমন্বয় করতে হবে।’ 

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, কুমিল্লা সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ইউনিসেফের চট্টগ্রাম ফিল্ড অফিসের চিফ মাধুরী ব্যানার্জি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার। এ সময় সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে যুবক নিহত

সাত বছর লাইসেন্স নবায়ন নেই: ফেনীতে প্রাইভেট হাসপাতাল সিলগালা

ফেনীতে চিকিৎসকের ভুলে প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা

ফেনীতে এবি পার্টির নেত্রীর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মহাসড়কে কাভার্ড ভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, ট্রাকচালক নিহত

ফেনীতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৮ জন আহত

‘রাফার আব্বু ওঠো, তুমি না থাকলে আমাদের কী হইবো?’

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল কর্মী নিহত, আটক ৭

ফেনীতে রাজাঝির দিঘি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার