হোম > সারা দেশ > ফেনী

মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেল মায়ের, আহত বাবা-বোন

ফেনী প্রতিনিধি

অভিযুক্ত ছেলেকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

ফেনীর দাগনভূঞা উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারিয়েছেন এক মা। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাঁর স্বামী ও মেয়ে। রোববার (১০ মে) সন্ধ্যায় উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের দিলপুর গ্রামের মকবুল আহমদ সুপারিনটেনডেন্টের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাকি বেগম (৪০) ওই গ্রামের মো. মোস্তফার স্ত্রী। আহতরা হলেন নিহত ব্যক্তির স্বামী মো. মোস্তফা (৪৫) ও মেয়ে মিথিলা (১৮)। অভিযুক্ত ছেলে রাফিকে (২১) স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় রাফি হঠাৎ ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে পরিবারের সদস্যদের ওপর এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলেই নিহত হন লাকি বেগম। হামলায় গুরুতর আহত হন তাঁর স্বামী ও মেয়ে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে রাফিকে আটক করে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

নিহত লাকির দেবরের ছেলে এমরান হোসেন বলেন, ‘রাফি দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িয়ে আছে। প্রায়ই সে মাদকের টাকার জন্য পরিবারের সঙ্গে ঝামেলা করত। আজও সম্ভবত মাদকের টাকার জন্য এ ধরনের নৃশংস ঘটনা ঘটিয়েছে।’

আহতদের উদ্ধার করে প্রথমে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার কবির জানান, হাসপাতালে আনার আগেই লাকি বেগমের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আহত মোস্তফা ও মিথিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, রাফি একজন বখাটে ও মাদকাসক্ত। প্রায়ই পরিবারের সঙ্গে মাদকের টাকার জন্য ঝামেলা করত। আটকের সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

জুলাই শহীদ বোরহানের মরদেহ উত্তোলনে পরিবারের আপত্তি

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল চালকের সহকারীর

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিশুর মৃত্যু

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

পিকআপ খালে উল্টে পড়তেই মাছ ধরায় ব্যস্ত স্থানীয়রা, নিজ চেষ্টায় প্রাণে বাঁচলেন চালক

ফেনীতে ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

দুই মাসের শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীতে মহাসড়কে কাভার্ড ভ্যানের চাপায় নিহত ২, আহত ৮

স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলা, কারাগারে গেলেন দুজনেই

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মাহমুদ দুলাল আর নেই