হোম > সারা দেশ > ফেনী

ফেনীর বিভিন্ন উপজেলায় এনসিপির জনসংযোগ

ফেনী প্রতিনিধি

এনসিপির নেতা-কর্মীরা ফেনীর বিভিন্ন এলাকায় জনসংযোগ চালান। ছবি: সংগৃহীত

ফেনীর বিভিন্ন উপজেলা ও পৌরসভায় জনসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সময় তারা দলের কর্মসূচি, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের দাবিতে জনগণকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানান।

গতকাল সোমবার বিকেল ৪টায় পরশুরাম উপজেলা থেকে কর্মসূচি শুরু হয়। এরপর ফেনী সদর, পৌরসভা ও সোনাগাজীতে গিয়ে দলীয় নেতা-কর্মীরা লিফলেট বিতরণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণ করে এনসিপির নেতা-কর্মীরা মৌলিক সংস্কার, সংবিধান পরিবর্তন, প্রশাসনের সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার, স্বাস্থ্য সেবার উন্নয়ন, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশনসহ রাষ্ট্রের সামগ্রিক সংস্কারের বিষয়ে অভিমত ব্যক্ত করেন।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম সৈকতের সঞ্চালনায় বক্তব্য রাখেন—দলের কেন্দ্রীয় সংগঠক ও নোয়াখালী অঞ্চলের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক আজিজুর রহমান রিজভি, মনসুর আব্দুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য এহসানুল মাহবুব যোবায়ের।

পথসভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে রাস্তায় নেমেছিল, আজও মানুষের সেই আশা পূরণ হয়নি। হাসপাতালে আহতরা আর্তনাদ করছে, শহীদ পরিবারের পুনর্বাসন করা হয়নি। এর মধ্যে সরকারের সংস্কার প্রক্রিয়ায় বাধাগ্রস্ত করা হচ্ছে। সচিবালয়ে ফ্যাসিস্টের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।

বক্তারা আরও বলেন, অবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। জাতীয় সরকার নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। মৌলিক সংস্কার শেষে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামিকে পদ: ফেনীতে যুবদলের কমিটি স্থগিত

ছোট ফেনী নদীর তীব্র ভাঙন রোধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

‘মে দিবস কী জানি না, আমাদের সব দিনই সমান’

ফেনীতে হামলার ভয়ে বন্ধ ২৮ কোটি টাকার উন্নয়নকাজ

ফেনীতে এক ঘণ্টায় ১২৬ মিলিমিটার বৃষ্টি, শহরে জলাবদ্ধতা

চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে ত্রুটি, ফেনী স্টেশনে ৫ ঘণ্টা ধরে আটকা যাত্রীরা

ফেনীতে প্রসূতির মৃত্যু: তদন্তে একাধিক অবহেলা ও চিকিৎসাগত ত্রুটির প্রমাণ

ফেনীতে পেট্রলপাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক আহত, আটক ১

পথচারীকে অশ্লীল অঙ্গভঙ্গি, অটোচালক কারাগারে

ইউটিউব দেখে অকটেন তৈরি করতে গিয়ে যুবক নিহত