হোম > সারা দেশ > ফেনী

সোনাগাজীতে খামার থেকে মাছ লুট, ৩ জনকে পিটিয়ে পুলিশে সোপর্দ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে খামার থেকে লুট করা মাছসহ তিনকে দড়ি দিয়ে বেঁধে রাখেন স্থানীয় লোকজন। ছবি: আজকের পত্রিকা

ফেনীর সোনাগাজীতে খামার থেকে লুট করা ৮০ কেজি মাছসহ তিনকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। সোনাগাজী সদর ইউনিয়নের দক্ষিণ চরখোন্দকার গ্রামে আজ বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত খামার মালিকেরা জানান, ছয়-সাতজনের একদল সন্ত্রাসী চট্টগ্রামের জোরারগঞ্জের পাতাকোট এলাকার কামরুল ও আবু সুফিয়ানের মালিকানাধীন মৎস্য খামারে মাছ লুটের জন্য হামলা চালায়। এ সময় নিরাপত্তারক্ষীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দক্ষিণ চরচান্দিয়া গ্রামের মো. জাফর, মো. আবদুল হক প্রকাশ সুজন ও মো. সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় মৎস্য খামারের মালিক আবু সুফিয়ান বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

সোনাগাজী মডেল থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বায়েজিদ আকন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম

পোকা ধরা বেগুন দিয়ে বেগুনি তৈরি, রেস্তোরাঁর মালিককে জরিমানা

ইরাকে খাদ্যে বিষক্রিয়ায় তিন বাংলাদেশির মৃত্যু

চাঁদা না পেয়ে সাবেক এমপির ভাইয়ের বাড়িতে আগুন

ফেনীতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ২ নির্মাণশ্রমিকের মৃত্যু

ঘুষের লাখ টাকাসহ দুদকের হাতে সোনাগাজীর পিআইও আটক

ফেনীতে যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

চাঁদাবাজি বন্ধে পরিবেশমন্ত্রীর হটলাইন ও ওয়েব চালু

ভাতার কার্ড ভাগাভাগি নিয়ে যুবদল নেতা ও গ্রামপুলিশের মারামারি

ভোট দেওয়ায় ‘তালাকপ্রাপ্ত’ সেই নারীর পাশে বিএনপি