হোম > সারা দেশ > ফরিদপুর

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুর প্রতিনিধি

ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটে। ছবি: আজকের পত্রিকা

মায়ের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো তাঁকে দেখতে বাড়ি ফিরছিলেন রেশমা বেগম (২৫)। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে মায়ের কাছে পৌঁছানোর আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। এই ঘটনায় আহত হয়েছেন তাঁর স্বামী ও পাঁচ বছর বয়সী শিশুকন্যা।

রোববার (৭ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মালেকা চক্ষু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রেশমা বেগম সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের আব্দুস সাত্তার গাজীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুর সংবাদ পেয়ে রেশমা বেগম স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে গাজীপুর থেকে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশে রওনা হন। প্রথমে তাঁরা বাসে ফরিদপুরে পৌঁছান। পরে সেখান থেকে একটি প্রাইভেট কার ভাড়া করে সাতক্ষীরার পথে যাত্রা শুরু করেন।

পথিমধ্যে গোন্দারদিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। প্রাইভেট কারটি সড়কের পাশে মালেকা চক্ষু হাসপাতালের সীমানাপ্রাচীরে সজোরে ধাক্কা দেয়। এতে রেশমা বেগম গুরুতর আহত হন।

খবর পেয়ে মধুখালী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

করিমপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ জানান, নিহত রেশমা বেগম মায়ের মৃত্যুর খবর পেয়ে গাজীপুর থেকে সাতক্ষীরায় যাচ্ছিলেন। দুর্ঘটনায় তাঁর স্বামী ও পাঁচ বছর বয়সী কন্যাও আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর গাড়িচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫