হোম > সারা দেশ > ফরিদপুর

সালথায় জমির বিরোধে সংঘর্ষ-ভাঙচুর, আহত অন্তত ১০

ফরিদপুর প্রতিনিধি

সালথায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সালথা উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে সোনাপুর ইউনিয়নের মোন্তারমোড় বাজারসংলগ্ন বড় বাংরাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের মনির বিশ্বাস ও মিশরু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ বিকেলে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে দুই পক্ষের লোকজন ঢাল-সড়কি ও রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০টি বসতবাড়ি ভাঙচুর করা হয়।

সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সংঘর্ষের খবর পেয়ে সালথা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

মনির বিশ্বাস ও মিশরু মিয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

দুর্ঘটনা রোধে কাজ করতেন যাঁরা, সড়কেই প্রাণ গেল তাঁদের

ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬

ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে মহাসড়কে দুই দুর্ঘটনা, নিহত ৫

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরে প্রতিমা বিসর্জন নিয়ে দুই মন্দিরের পূজার্থীদের সংঘর্ষ, আহত ১০

কখনো তাঁরা তান্ত্রিক, কখনো জিনের বাদশা আবার বড় ব্যবসায়ী

পূজা দেখতে বেরিয়ে নিখোঁজ, দুই দিন পর নদে মিলল কলেজছাত্রের মরদেহ

ফরিদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে তিন জেলের কারাদণ্ড

হাসপাতালের ফ্যান-লোহার পাইপ চুরি, যুবকের ৬ মাসের কারাদণ্ড

মধুখালীতে ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, ৯ মাস পর যুবক গ্রেপ্তার