হোম > সারা দেশ > ফরিদপুর

‘জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাল্গুন হব দ্বিগুণ’

ফরিদপুর প্রতিনিধি

‘জেলখানা আরও বাড়ান সাহেব, আসছে ফাল্গুন হব দ্বিগুণ’সহ নানান স্লোগান দিয়ে ফরিদপুরে মিছিল করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সারা দেশে গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুমের প্রতিবাদে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেন।

আজ বুধবার সকাল ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ চত্বর থেকে মিছিল বের করে। এ সময় ঢাকা-বরিশাল সড়কে বিক্ষোভ করেন এবং নানান স্লোগানে মুখরিত করে তোলেন। তাঁরা ‘গ্রেপ্তার বাণিজ্য বন্ধ করো’, ‘যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ’, ‘যদি তুমি রুখে দাঁড়াও, তবেই বাংলাদেশ’, ‘রক্তের দাগ শুকায় নাই’, ‘সম্পদের হিসাব পরে, লাশের হিসাব আগে’ বলে স্লোগান দেন। পরে ওই সড়কের শামসুল উলূম মাদ্রাসা এলাকায় গিয়ে শেষ হয়।

এতে সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি ইয়াসিন কলেজ, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট ও সারদা সুন্দরী মহিলা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জানিয়েছেন।

মিছিলে ১০ সমন্বয়ক নেতৃত্ব দেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন— জাহিদুল ইসলাম, ইমন, মাহফুজ, সামিউল, মালিহা রেজা, ফাহিম কথা, মাহিয়া জান্নাত, নুসরাত জাহান, বিভা সরকার ও সাইফুল ইসলাম।

এ বিষয়ে সমন্বয়ক ফাহিম কথা আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মেডিকেল কলেজ থেকে একটি মিছিল বের করি। পরে ঢাকা-বরিশাল মহাসড়কের শামসুল উলুম মাদ্রাসা এলাকায় গিয়ে পুলিশ আসার খবর পেয়ে শেষ করি।’

ফরিদপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস

সৎমাকে হত্যার ১০ বছর পর এবার আপন মাকে কুপিয়ে হত্যা করল ছেলে

ফরিদপুরে হাসপাতালেই প্রসূতিকে মারধর, নবজাতক ছিনিয়ে নেওয়ার চেষ্টা

ফরিদপুরে ইয়াবা সেবনে মগ্ন ইউপি সদস্য, ভিডিও ভাইরালের পর প্রশাসনের শোকজ

হাতি দিয়ে চাঁদাবাজি, শুঁড়ের ধাক্কায় ইজিবাইক উল্টে প্রাণ গেল ১০ মাসের শিশুর

ফরিদপুরে সবজি বিক্রেতা হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

ঘুষ নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস ভূমি কর্মকর্তার, ভিডিও ভাইরাল

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড-জরিমানা

ফরিদপুরে ইয়াবা বিক্রির সময় দম্পতি গ্রেপ্তার

গুনে গুনে ঘুষের টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত