হোম > সারা দেশ > ফরিদপুর

ঈদে বাড়ি ফেরা হলো না সৌদিপ্রবাসী শাওনের

ফরিদপুর প্রতিনিধি

শাওন মির্জা। ছবি: সংগৃহীত

কথা ছিল ঈদুল আজহার আগে বাড়ি ফিরবেন, দীর্ঘদিনের প্রবাসজীবন শেষে পরিবারের সঙ্গে সময় কাটাবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হলো না শাওন মির্জার (৩২)। সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। আজ মঙ্গলবার সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত যুবক ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নওপাড়া গ্রামের বাসিন্দা মরহুম জাহিদ মির্জার ছেলে। তিন বোনের মধ্যে একমাত্র ভাই তিনি।

পরিবার সূত্রে জানা যায়, সৌদি আরবে গতকাল সোমবার রাতে কাজ শেষ করে বাসায় ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হন শাওন মির্জা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।

ভাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার জহুরুল হক মিঠু জানান, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবে কর্মরত ছিল শাওন। ঈদুল আজহা উপলক্ষে তাঁর দেশে ফেরার কথা ছিল। গতকাল রাতেই জানতে পারি সে দুর্ঘটনার শিকার হয়েছেন এবং আজ সকালে মারা গেছেন। তিনি শাওন মির্জার লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আ.লীগ নেতার বিরুদ্ধে হত্যা মামলা প্রত্যাহারের আবেদন বিএনপি নেতার, সুপারিশ মন্ত্রণালয়ে

ফরিদপুরে বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ

ফরিদপুরে শিশু কবিতার হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ফমেক হাসপাতালে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের ক্ষোভ

কয়েক ধাপে ট্রাকের চাপায় কমপক্ষে ২০ জন আহত, গণপিটুনিতে চালক নিহত

ফরিদপুরের সেই শিশুটিকে ইয়াবা সেবন করে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে হত্যা: পুলিশ

ফরিদপুরে বিআরটিএ অফিসে চাঁদা দাবির অভিযোগ, বৈষম্যবিরোধী নেতা আটক

নিখোঁজের ৬ দিন পর মিলল শিশুর লাশ, ধর্ষণের পর হত্যা দাবি পরিবারের

বিয়ে না করানোর ক্ষোভে ৩ জনকে হত্যা: পুলিশ সুপার

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা, কোদালসহ অভিযুক্ত ব্যক্তি আটক