হোম > সারা দেশ > ফরিদপুর

ঘুষ নিয়ে দ্রুত কাজ করে দেওয়ার আশ্বাস ভূমি কর্মকর্তার, ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি

টাকা নিয়ে পকেটে রাখছেন ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সারোয়ার হোসেন। ছবি: ভিডিও থেকে নেওয়া।

ফরিদপুরের নগরকান্দায় এক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভূমি-সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে ঘুষ নিতে দেখা যায় ভূমি কর্মকর্তাকে।

ফরিদপুরের নগরকান্দায় এক ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে ঘুষ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে ভূমি-সংক্রান্ত একটি কাজে সহযোগিতার আশ্বাস দিয়ে ঘুষ নিতে দেখা যায় ভূমি কর্মকর্তাকে।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেন তাঁর ব্যক্তিগত কক্ষে বসে ঘুষের ওই টাকা নেন। ভাইরাল হওয়া ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, ভূমি কর্মকর্তা সরোয়ার তাঁর অফিসের একটি কক্ষের চৌকিতে বসে টাকা গুনে পকেটে রাখেন। পরে নিজের চেয়ারে গিয়ে বসে বলেন, ‘এক মাসের মধ্যে কাজ শেষ করে দেওয়া হবে।’

ভিডিওতে ঘুষদাতাকে বলতে শোনা যায়, ‘টাকাগুলো গুনে দেন।’ তখন তাঁর উদ্দেশে কর্মকর্তা সরোয়ার বলেন, ‘কম দেওয়ার বিষয় না। কাজ আপনার, টাকাও আপনার; আমার কী! চেষ্টা করব আরও আগে করে দেওয়ার। কিন্তু টাইম (সময়) এক মাস।’

অভিযোগের বিষয়ে জানতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সরোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘ভিডিওটি এডিট করা। সব মিথ্যা কথা, এ ধরনের কাজ আমার অফিসে হয় না।’ তবে ভিডিওটি কোন ধরনের এডিট তা জানতে চাইলে বিষয়টি স্পষ্ট করেননি সরোয়ার হোসেন।

নাম প্রকাশ না করার শর্তে ইউনিয়ন পরিষদের এক সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘ভূমি কর্মকর্তা সরোয়ার আমাদের মেম্বারদেরও ছাড় দেন না, প্রচুর টাকা খান। আমার ব্যক্তিগত কাজে ১০ হাজার টাকা নিয়ে খাতায় লিখেছিলেন ৬ হাজার ৬০০ টাকা। পরে এক হাজার টাকা ফেরতও দিয়েছিলেন।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, ‘আমি সবাইকে চিনি না। তবে ভিডিওটি দেখেছি। বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে গতকাল রোববার জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা ইমরান শেখের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কয়েক ঘণ্টা পর তাঁকে সাময়িক বরখাস্ত করেন জেলা প্রশাসক।

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর আমৃত্যু কারাদণ্ড-জরিমানা

ফরিদপুরে ইয়াবা বিক্রির সময় দম্পতি গ্রেপ্তার

গুনে গুনে ঘুষের টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত

অফিসে বসেই গুনে গুনে ঘুষ নেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু