হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৫ 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দুটি বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ২৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।

ওসি বলেন, ঢাকার আবদুল্লাহপুর থেকে ঝিনাইদহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক সাতক্ষীরার শ্যামনগর থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, হতাহতদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। নিহতদের সবাই পুরুষ।

ফরিদপুরে ২০ মামলার আসামি শিল্পী গাঁজাসহ আবারও গ্রেপ্তার

যৌনপল্লিতে বাড়ছে পাচারের শিকার শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

মানব পাচার চক্রের ফাঁদে নিঃস্ব ফরিদপুরের ১৫ পরিবার, ভুক্তভোগীদের মানববন্ধন

ফরিদপুর মেডিকেলে বাক্সবন্দী ২৩ কোটি টাকার যন্ত্র, অ্যাম্বুলেন্সের ভাড়াও গায়েব

মাতৃত্বকালীন ভাতার টাকা ইউপি সদস্যের বিকাশ নম্বরে, কারিগরি ত্রুটির দাবি

ফরিদপুরে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ, যুবদল কর্মীকে হাতুড়িপেটা

প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি

সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

চিকিৎসকের কাছে বীথির মূল্য ছিল মাত্র ৫৫ হাজার টাকা, মামলা এড়াতে আপস

ফরিদপুরে জমির দখল নিতে সাদা কাগজে স্বাক্ষর, অভিযোগ অস্বীকার কৃষক দল নেতার