হোম > সারা দেশ > ফরিদপুর

গুনে গুনে ঘুষের টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত

ফরিদপুর প্রতিনিধি

অফিসে বসেই গুনে গুনে ঘুষের টাকা নিচ্ছেন উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখ। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

অফিসে বসেই গুনে গুনে ঘুষের টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে বরখাস্ত করেছে জেলা প্রশাসন। আজ রোববার রাত ১১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিকেল থেকে ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

জানা গেছে, ইমরান শেখ নামে টাকাগ্রহীতা ব্যক্তি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়ন (খ) ভূমি অফিসের উপসহকারী পদে কর্মরত রয়েছেন। সম্প্রতি তিনি অফিসকক্ষে চেয়ারে বসেই একজন সেবাগ্রহীতার নিকট থেকে গুনে গুনে টাকাগুলো নেন। এ সময় টাকা দেওয়া ব্যক্তির নাম-পরিচয়ও নোট করে রাখেন। ওই দৃশ্য গোপনে ধারণের পর আজ রোববার বিকেলে ঘুষ নেওয়ার ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে টাকা দেওয়া ব্যক্তির পরিচয় জানা যায়নি।

দুই মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে তিনি তাঁর চেয়ারে বসে গুনে গুনে টাকা নিচ্ছেন। এ সময় ভিডিওতে ওই কর্মকর্তা উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নিয়েও মন্তব্য করেন। তাঁকে বলতে শোনা যায়, ‘আজকে রাতে আবেদন হয়ে যাবে, সামনে রোববার জমা হয়ে যাবে। স্যার যত তাড়াতাড়ি শুনানি দেবে, ইনশা আল্লাহ দুই সপ্তাহের মধ্যে হয়ে যাবে।’ এ সময় ঊধ্বর্তন কোনো কর্মকর্তার প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘উনিও ৪০তম বিসিএস, আমিও ৪০তম বিসিএস, উনার কপাল ভালো উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’

এ ঘটনার পর জেলা প্রশাসক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশে উল্লেখ করা হয়েছে, সাতৈর (খ) ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান শেখকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ)(ঘ) অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির দায়ে একই বিধিমালার ১২(১) ধারা মোতাবেক উক্ত কর্মচারীকে ২৬ জুলাই থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। বিধি মোতাবেক তিনি সাময়িক বরখাস্তকালীন খোরপোশ ভাতাপ্রাপ্ত হবেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর আমরা ভিডিওটি দেখেছি এবং তাৎক্ষণিক জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। পরবর্তী সময়ে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ভিডিওটি দেখে আমাদের কাছে ঘুষ নেওয়ার বিষয়টি প্রতীয়মান হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে স্থায়ীভাবে বরখাস্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অফিসে বসেই গুনে গুনে ঘুষ নেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন