হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে শেখ হাসিনা–কাদেরসহ ১২৫ জনের নামে হত্যাচেষ্টার মামলা 

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৫ জনের নামে হত্যাচেষ্টার মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলায় অজ্ঞাত আরও ৩০০ / ৪০০ জনকে আসামি করা হয়েছে। 

মামলার বাদী ফরিদপুরের কোতোয়ালি থানার মামুদপুর এলাকার বাসিন্দা মো. মুজাহিদুল ইসলাম (৪৬)। 

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘এ মামলায় সাবেক প্রধানমন্ত্রীসহ ১২৫ জন আওয়ামী লীগের নেতা কর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত চার শতাধিক জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।’ 

মামলার আসামিরা হলেন–প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ প্রমুখ। 

মামলার এজাহারে সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বাদীর মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বের হন। ওই মিছিলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা হামলা করে। খবর পেয়ে মেয়েকে উদ্ধারের জন্য বের হয়ে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের দিকে যেতে গেলে তার ওপরও হামলা হয়। একপর্যায়ে হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়।

ফরিদপুরে ২০ মামলার আসামি শিল্পী গাঁজাসহ আবারও গ্রেপ্তার

যৌনপল্লিতে বাড়ছে পাচারের শিকার শিশু-কিশোরীর সংখ্যা: এনজিওর জরিপ

মানব পাচার চক্রের ফাঁদে নিঃস্ব ফরিদপুরের ১৫ পরিবার, ভুক্তভোগীদের মানববন্ধন

ফরিদপুর মেডিকেলে বাক্সবন্দী ২৩ কোটি টাকার যন্ত্র, অ্যাম্বুলেন্সের ভাড়াও গায়েব

মাতৃত্বকালীন ভাতার টাকা ইউপি সদস্যের বিকাশ নম্বরে, কারিগরি ত্রুটির দাবি

ফরিদপুরে সারের ডিলারশিপ নিয়োগে অনিয়মের অভিযোগ, যুবদল কর্মীকে হাতুড়িপেটা

প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে মারধর, চুল কেটে পাঠানো হলো বাপের বাড়ি

সুদের পাওনা টাকাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

চিকিৎসকের কাছে বীথির মূল্য ছিল মাত্র ৫৫ হাজার টাকা, মামলা এড়াতে আপস

ফরিদপুরে জমির দখল নিতে সাদা কাগজে স্বাক্ষর, অভিযোগ অস্বীকার কৃষক দল নেতার