হোম > সারা দেশ > ফরিদপুর

সদরপুরে অসহায় পরিবারের ভিটেমাটি দখলের চেষ্টা, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি

গ্রেপ্তারকৃত রুবেল শেখ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের সদরপুর উপজেলায় ভূমিদস্যু অভিযোগে রুবেল শেখ (৪০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার আকোটরচর ইউনিয়নের তালতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। রুবেল শেখ ওই ইউনিয়নের ছোনপঁচা গ্রামের শেখ মান্নানের ছেলে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে এক অসহায় পরিবারের ভিটেমাটি জোড়পূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে।

জানা যায়, তালতলা গ্রামের সত্তরোর্ধ্ব শেখ আব্দুর রউফ নামে এক দারিদ্র্য কৃষকের বসতবাড়িসহ ১৬ শতাংশ জমি রুবেল শেখের নামে লিখে দেওয়ার জন্য তিনি হুমকি দিতে থাকেন। জমি দখলে নিতে আব্দুর রউফের বাড়িতে রুবেল শেখ জোরপূর্বক ঘরও তোলেন। পরে খবর পেয়ে পুলিশ এসে বাধা দেন। এসব বিষয় নিয়ে একাধিকবার সালিস বসলেও তা অমান্য করে আসছিলেন রুবেল শেখ। এসব বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী শেখ আব্দুর রউফের স্ত্রী রাজিয়া বেগম বলেন, ‘আমার স্বামীর এই জমিটুকুই তার শেষ সম্বল। কিন্তু এই জমি নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে রুবেল। লিখে না দিলে মেরে ফেলারও হুমকি দিচ্ছে।’

তিনি জানান, তাঁর স্বামী অন্যত্র যাওয়ার জন্য জমিজমা বিক্রির সিদ্ধান্ত নেন। একপর্যায়ে রুবেলের সঙ্গে ২৭ লাখ টাকায় বিক্রির কথা হয়। এর মাঝে রুবেল ১৮ লাখ টাকা দিয়ে বাকি টাকা না দিয়েই জমি লিখে দিতে বলেন। পরবর্তী সময়ে ১৬ লাখ টাকা ফেরত নিয়ে যান রুবেল এবং দুই লাখ টাকা রেখে দিয়ে বলেন পরে নেবেন।

রুবেলের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, ‘রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে ডেভিলহান্ট অভিযানে আটক করা হয় তাকে এবং পরবর্তীকালে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, পদ খোয়ালেন বিএনপি নেতা

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল প্রবাসী মা-ছেলে-মেয়ের

‘ওরা আমার পেটের সন্তানরে মাইর‍্যা ফেলছে, স্বামীকে কী জবাব দেব?’

ফরিদপুরে পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যুর অভিযোগ

পাটখেতে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ, মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ

বৃষ্টির সময় গাছের নিচে বসে ছিল ৩ বন্ধু, বজ্রপাতে একজনের মৃত্যু

ফরিদপুরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যায় স্বামীর যাবজ্জীবন

বিশাল বাড়িতে নিঃসঙ্গ মৃত্যু, দেখতে এলেন না স্বজনেরা

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫, আশঙ্কাজনক আরও ৫ জন

ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় নিহত ৫