হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে মাছ ধরা নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

ফরিদপুর প্রতিনিধি

সংঘর্ষে জড়িয়ে পড়া এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে পুকুরের মাছ ধরা নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই দলের নেতার বাড়িসহ অন্তত ২০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

আজ সোমবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের ফুসরা গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে একপক্ষের নেতৃত্ব দেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম খান এবং অপরপক্ষের নেতৃত্ব দেন একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আক্কাস মাতুব্বর।

স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেলে এলাকার একটি পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সমর্থকের মধ্যে ঝগড়া হয়। এর জেরে আজ সকালে হাসেম খানের সমর্থকেরা গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রাম থেকে শতাধিক লোক নিয়ে আক্কাস মাতুব্বরের বাড়িসহ তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালায়। তারা ভাঙচুর করে এবং দশ লক্ষাধিক টাকার গরু-ছাগল লুট করে নিয়ে যায়। পরে আক্কাস মাতুব্বরের সমর্থকেরা এক হয়ে হাসেম খার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

এ ঘটনায় আটজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ, সেনাবাহিনীর সদস্য এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগ নেতা আক্কাস মাতুব্বর বলেন, ‘রোববার রাতে পুলিশের মধ্যস্থতায় আমরা সংঘর্ষে জড়াব না বলে কথা দিয়েছিলাম। আমি তা মেনে নিলেও হাসেম খান তা মানেননি। তার সমর্থকেরা অতর্কিতভাবে আজ সকালে আমার বাড়িসহ আমার সমর্থকদের বাড়িতে হামলা করে ভাঙচুর ও দশ লাখ টাকার গরু-ছাগল লুট করে নিয়ে যায়।’

এ অভিযোগ অস্বীকার করে হাসেম খান। তিনি বলেন, ‘আক্কাসের সমর্থকেরা আমার বাড়িতে হামলা করেছে ভাঙচুর করেছে।’

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ সেনাবাহিনী এবং র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরে সরকারি শিশু পরিবারে কিশোরী অন্তঃসত্ত্বা, আসামি গ্রেপ্তার

দুই মাস আগে বিয়ে, মালয়েশিয়ায় ফিরেই কর্মস্থলে দুর্ঘটনায় মৃত্যু

ফরিদপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবরুদ্ধ করলেন শিক্ষক-কর্মচারীরা, অর্থ আত্মসাতের অভিযোগ

যাত্রীবাহী বাসে চাঁদাবাজির অভিযোগে আটক চার, বাস চলাচল বন্ধ রেখে নেওয়া হলো ছাড়িয়ে

কসাইয়ের দোকানে বিক্রি হচ্ছিল গরুর পচা মাংস, ২০ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে দুদকের মামলায় সাবেক সাবরেজিস্ট্রার কারাগারে

ফরিদপুরে স্বাভাবিকভাবে একসঙ্গে ৫ শিশুর জন্ম, চারটির মৃত্যু

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, তবু হাসি নেই পরিবারে

ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

ভাঙ্গায় যুবক নিহতের ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক দুই দফায় অবরোধ