হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে শতাধিক ভূমিহীন কৃষকের ভুট্টাখেত দখলের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ভুক্তভোগী পরিবারগুলোর মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরে খাসজমি বন্দোবস্ত নেওয়া শতাধিক ভূমিহীন কৃষকের আবাদকৃত ভুট্টা এবং বিভিন্ন ফসলের খেত দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ নিয়ে মানববন্ধন এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।

আজ রোববার (৫ এপ্রিল) বেলা ১টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর শালেহপুর গ্রামের বাসিন্দারা। তাঁরা এ সময় বন্দোবস্ত পাওয়া জমির দলিল প্রদর্শন করেন।

মানববন্ধনকারীরা অভিযোগ করেন, ২০১৫-১৬ সালে চর শালেহপুরের মৌজায় সরকারের পক্ষ থেকে শতাধিক ভূমিহীন পরিবারকে ৪৭৪ একর জমি বন্দোবস্ত দেওয়া হয়। ওই জমিতে তাঁরা দীর্ঘদিন যাবৎ ভুট্টা ও বাদাম চাষাবাদ করে আসছেন। চলতি বছর ওই জমিতে ভুট্টার আবাদ করেন তাঁরা। সম্প্রতি স্থানীয় দিপু খানের নেতৃত্বে মোসলেম, মোনায়েম, বাশারসহ কয়েকজন জোরপূর্বক জমি দখলে নিয়েছেন। আবাদ করা ভুট্টা তুলতে গেলে হুমকিধমকিসহ মারধর করা হয় বলেও অভিযোগ।

মঞ্জুয়ারা বেগম নামের এক নারী বলেন, ‘সরকার থেকে আমাগো তিন বিঘা জমি বন্দোবস্ত দেওয়া হয়েছে। এই জমিতে এবার ভুট্টার খেত করছি, কিন্তু ভুট্টা কাটার জন্য কামলা (শ্রমিক) পাঠালে তাঁদের মারধর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমরা কেউ ওই জমির কাছে যেতে পারছি না। এখন প্রশাসনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। আমরা সুষ্ঠু সমাধান চাই।’

উকিল উদ্দিন খাঁ নামের আরেক ভুক্তভোগী বলেন, ‘আমরা আমাদের ভুট্টা ঘরে আনতে চাই, এই ভুট্টা বেচেই আমাদের সংসার চলবে। এই ভুট্টা আনার জন্য আমাদের পাশে কেউ দাঁড়ালে তাঁর নামেই মিথ্যা কথা বলে মামলা দেওয়া হচ্ছে।’

মানববন্ধন থেকে তাঁরা বন্দোবস্ত পাওয়া জমি ও ফসল রক্ষার দাবি জানিয়েছেন। এ ছাড়া তাঁরা কর্মসূচি শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেন।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারও ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

এক্সপ্রেসওয়েতে বিকল ট্রাক, মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত

ফরিদপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম

১১ দিন ধরে মা-মেয়ে নিখোঁজ, কুকুরের দল টেনে বের করল মাটিচাপা লাশ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দুই কাভার্ড ভ্যানের ধাক্কা, চালক-সহকারী নিহত

ফরিদপুরে বাসে চাঁদাবাজি, অভিযুক্তদের থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

ফরিদপুরে লিচু পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, বাড়িতে লুট

নদীতীর রক্ষায় খনন: ব্যক্তিগত জমির মাটির নিলাম চায় প্রশাসন

কিশোরীকে নিষিদ্ধ পল্লিতে বিক্রি: জড়িত ব্যক্তির ১২ বছরের কারাদণ্ড

বাবার ভিটায় চিরনিদ্রায় শায়িত লেবাননে নিহত দিপালী