হোম > সারা দেশ > ফরিদপুর

যুবককে হত্যার পর লাশের ওপর ছুরি ও সিগারেটের প্যাকেট রেখে গেল দুর্বৃত্তরা

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় আজ বৃহস্পতিবার পরিত্যক্ত ঘরের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরিত্যক্ত ঘরের পাশ থেকে জহির উদ্দিন (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লাশের ওপরে একটি ছুরি, সিগারেটের প্যাকেট রাখা ছিল। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পৌরসভার ভাঙ্গা পাইলট স্কুলসংলগ্ন কাশবনের মধ্যে পরিত্যক্ত ঘরের পাশে জহিরের লাশ পড়ে থাকতে দেখে শিক্ষার্থীরা। পরে থানায় খবর দিলে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

জহির উদ্দিন শরীয়তপুরের রুস্তম আলীর ছেলে। তিনি ভাঙ্গা পৌরসভার নুরপুর গ্রামে শ্বশুর কুটি শেখের বাড়িতেই বসবাস করতেন। পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘স্কুলের শিক্ষার্থীরা কাশবনের ভেতরে পরিত্যক্ত ঘরের পাশে লাশটি দেখতে পেয়ে শিক্ষকদের জানায়। তাঁরা খবর দিলে আমি ও সহকারী পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করি। লাশের ওপর একটি ছুরি ও সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে মাদক বিক্রি না করায় যুবককে কুপিয়ে হত্যা, আটক ৩

ফরিদপুরে সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সৌদি যাওয়ার দুই সপ্তাহের মাথায় মৃত্যু, লাশটাও আটকে আছে টাকার জন্য

শিগগিরই ভারতীয় ভিসা চালু হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কাপড় শুকানো নিয়ে বিবাদে দুই ভাইকে মারধর, একজনের মৃত্যু

পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার ঘটনায় সহকর্মী গ্রেপ্তার

ফরিদপুরে জুট মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে সহকর্মীকে হত্যার অভিযোগ

ফরিদপুরে ভুয়া ভ্যাট কর্মকর্তা আটক, কারাদণ্ড

আইনশৃঙ্খলা নিয়ে দলমত দেখার দরকার নেই: শামা ওবায়েদ

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী