হোম > সারা দেশ > দিনাজপুর

ফুলবাড়ীতে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

দিনাজপুরের পার্বতীপুরে একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর (কালিরহাট) গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনা নিশ্চিত করেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।

নিহত মা-মেয়ে হলো ওই এলাকার নিপেন চন্দ্র রায়ের স্ত্রী সবিতা রানী (৩৫) ও তাঁর মেয়ে পল্লবী রানী (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির অন্য সদস্যরা ঘরে ছিলেন না। বিকেল সাড়ে ৫টার দিকে নিহত সবিতা রানীর স্বামী নিপেন চন্দ্র রায় বাড়িতে ফিরে দেখেন, তাঁদের শয়নকক্ষের কাঠের বর্গায় লাগানো সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মা ও মেয়ে ঝুলছে। এ সময় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দুটিকে উদ্ধার করে পুলিশে খবর দেন।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ মোবাইল ফোনে জানান, মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফুলবাড়ী-সান্তাহার রেলপথের ৭৭ কিলোমিটার ঝুঁকিতে, ধীরগতিতে চলছে ট্রেন

এক মাস ২২ দিন পর মধ্যপাড়া খনিতে আবার পাথর উত্তোলন শুরু

পাখি ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, স্ত্রী আহত

দিনাজপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা আহত

দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় যুবশক্তির পাঁচ নেতা কারাগারে

ডাক্তার দেখাতে যাওয়ার পথে পিকআপের ধাক্কায় মা-ছেলে নিহত, আহত স্বামী

ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, অভিযুক্ত আটক

নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ফুলবাড়ীতে আদিবাসীপল্লি ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করলেন নরওয়ের রাষ্ট্রদূত