হোম > সারা দেশ > দিনাজপুর

দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

দিনাজপুর প্রতিনিধি

ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে নাবিল পরিবহনের একটি কোচের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ জন। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকে নাবিল পরিবহনের একটি কোচের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। শনিবার (১৪ জুন) ভোর সোয়া ৩টার দিকে উপজেলার নুরজাহানপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘোড়াঘাট উপজেলা ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মহাসড়কের পাশে থেমে থাকা একটি বালুবোঝাই ট্রাকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৭২৭৭) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে কোচের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সেখানে আরও দুজনের মৃত্যু হয়।

নিহত পাঁচজনের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—ঠাকুরগাঁওয়ের বাসিন্দা তামান্না আক্তার (২৭), চালকের সহকারী আমিনুল (৪০) নওগাঁর এবং রাজীব ভূঁইয়া (৩০)।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান বলেন, ’দুর্ঘটনার খবর পেয়ে ভোর ৩টা ২০ মিনিটে আমরা পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছাই। তিনজনকে মৃত অবস্থায় পাই এবং বাকিদের হাসপাতালে পাঠাই। সেখানে আরও দুজন মারা যান।’

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাবিপ্রবিতে এআই উদ্ভাবনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত