হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক 

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরল স্থলবন্দরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ব্যাটালিয়নের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার ভান্ডারা ইউনিয়নের কিশোরীগঞ্জ বিওপির ৩৩০ /৭-এস পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

এতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. আহসান উল ইসলাম এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৭৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী পান্নলাল লক্ষরাজ সিং। এ ছাড়া উভয় দেশের কোম্পানি ও বিওপি কমান্ডাররা উপস্থিত ছিলেন। 

 ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মো. আহসান উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ চোরাচালান, মাদক পাচার রোধ এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে আলোচনা হয়। পরে সম্মিলিতভাবে দায়িত্ব পালনে একমত পোষণ করেন উভয় বাহিনীর কমান্ডাররা।’

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ

গাছের ডাল ভেঙে মাথায় পড়ে মোটরসাইকেলচালক নিহত, আহত শিশুসন্তান

যান্ত্রিক ত্রুটিতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ

বিরামপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের