হোম > সারা দেশ > দিনাজপুর

হিলিতে আমদানি শুরু, কাঁচা মরিচের কেজিতে কমল ১০০ টাকা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি 

হিলি স্থলবন্দরে ভারতীয় ট্রাক থেকে কাঁচা মরিচ খালাস করছেন বন্দরের শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গাপূজার টানা ৬ দিনের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ শনিবার সকাল থেকে বন্দরে আসতে শুরু করেছে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাক। আর বন্দরে কাঁচা মরিচ আসায় গতকালের থেকে কেজিতে ১০০ টাকা দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি বাড়লে দাম আরও কমে আসবে।

জানা গেছে, আজ শনিবার বেলা সাড়ে ৩টা পর্যন্ত ভারত থেকে ৪টি ট্রাকে প্রায় ৩০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। ভারতে বৃষ্টির কারণে আমদানির গতি কিছুটা কম।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী সাহাবুল ইসলাম বলেন, বন্ধের কারণে কাঁচা মরিচের বাজার ঊর্ধ্বমুখী ছিল। আমদানি শুরু হওয়ায় দাম এখন কমে আসবে। শনিবার বন্দরে পাইকারিতে মানভেদে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।

হিলি স্থলবন্দরের কাঁচা মরিচ ব্যবসায়ী পলাশ বলেন, ‘পূজার ছুটির পর আজ থেকে আমদানি শুরু হয়েছে। আমরা কাঁচা মরিচ আমদানি করছি। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে এসব কাঁচা মরিচ আমদানি হচ্ছে। ভারতেও বৃষ্টি হচ্ছে, তাই পর্যাপ্ত কাঁচা মরিচ আমদানি করতে পারছি না। বৃষ্টি কমলে আরও আমদানি বেশি হবে। তখন বাজারে দাম স্বাভাবিক হয়ে আসবে।’

হিলি বাজারের কাঁচা মরিচ ব্যবসায়ী বিপ্লব বলেন, গতকাল দেশি কাঁচা মরিচ ২৮০ টাকায় বিক্রি করেছি। আজ ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। তাই ২০ টাকা কমে ২৬০ টাকা কেজি দরে বিক্রি করছি। বিকেলে ভারতীয় কাঁচা মরিচ বাজারে এলে দাম আরও কমে আসবে।

এ বিষয়ে হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ছুটি শেষে আজ থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। কাঁচা মরিচ আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। যেহেতু কাঁচা মরিচ পচনশীল পণ্য, তাই দ্রুত ছাড়করণে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে আমদানিকারকদের। প্রতি টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন করা হচ্ছে, আর প্রতি কেজিতে শুল্ক দিতে হচ্ছে ৩৬ টাকা ৪০ পয়সা।

ইফতারের পর শিশু সামসের লাশ, পায়ের রগ কাটা ও দেহ ক্ষতবিক্ষত

ফুলবাড়ীতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

৪৬ বছরের অপেক্ষা: অবশেষে আলোর মুখ দেখছে ফুলবাড়ী উপশহর প্রকল্প

‘রাস্তা কাঁচা থাকায় মেয়ের বিয়ে হয় না, এমন কথা শুনতে চাই না’

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বন্ধুসহ নিহত

দিনাজপুরে বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত, মহাসড়ক অবরোধ

দিনাজপুরে ভুট্টাখেত থেকে কিশোরের লাশ উদ্ধার

দিনাজপুর-১ আসনে ধানের শীষের প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিপুল ভোটে জয়ী

বিএনপির জনসভা: আবারও ‘ধানমানব’সেজে অপেক্ষা

ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান