হোম > সারা দেশ > দিনাজপুর

বীরগঞ্জে ২ মরদেহ উদ্ধার, পঞ্চগড় থেকে ভেসে আসা বলে ধারণা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাশিমনগর গ্রামের বলদিয়া ঘাটে এক শিশুর ও আত্রাই নদীর শাখা বীরগঞ্জ পৌর শহরের ঢেপা নদীর স্লুইচগেট এলাকায় একজন নারীর ভাসমান মরদেহ উদ্ধার হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে শিশুটির এবং বেলা ১২টার দিকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশের ধারণা, গতকাল রোববার পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে, উদ্ধার হওয়া এই নারী ও শিশুটিও হতে পারে।

এলাকাবাসী মরদেহ দুটি দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে বীরগঞ্জ থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম বলেন, ‘ধারণা করা হচ্ছে যে গতকাল পঞ্চগড় জেলার বোদা উপজেলার মারেয়া আউলিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনায় নিখোঁজদের মধ্যে এরাও হতে পারে। মরদেহগুলো উদ্ধার করে থানায় রাখা রয়েছে। তাদের পরিচয় খোঁজা হচ্ছে।’

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়