হোম > সারা দেশ > দিনাজপুর

বুদ্ধপূর্ণিমার ছুটি উপলক্ষে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে দিনাজপুরে হিলি স্থলবন্দরে দিয়ে আমদানি রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রয়েছে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।

আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বুদ্ধপূর্ণিমা ও শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে টানা দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী শনিবার পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম চালু করা হবে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আশরাফুল ইসলাম বলেন, বন্দরে কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা স্বাভাবিক রয়েছে।

বাঁশে ঝুলানো চেয়ারে আহত মা, কাঁধে নিয়ে হাসপাতালে গেলেন ছেলেরা

দিনাজপুরে কালভার্টের নিচ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

শজনেপাতা ছেঁড়া নিয়ে দ্বন্দ্ব, বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

পালায় না বলে বড়াই করে চুপচাপ পালিয়ে গেল শেখের বেটি: সমাজকল্যাণমন্ত্রী

প্রায় ৯ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

বিরলে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু

ফুলবাড়ীতে বিদ্যালয়ের খেলার মাঠে কাচের টুকরা ছিটানোর অভিযোগ

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যুর অভিযোগ, অভিযুক্ত আটক

বিনা মূল্যের ডায়াবেটিস সেবায় ওষুধ-সংকট, ঝুঁকিতে নিম্ন আয়ের মানুষ

ফুলবাড়ীতে লিজকৃত পুকুরের মাছ লুটের অভিযোগ, বিচার দাবি মৎস্যচাষির