হোম > সারা দেশ > দিনাজপুর

গরু বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিতে পড়ে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে গরুসহ আব্দুল জব্বার (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ সোমবার বেলা একটার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের জয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল জব্বার জয়পুর (পূর্ব পাড়া) গ্রামের বাসিন্দা।

স্থানীরা জানান, জমির ওপর দিয়ে যাওয়া ধান কাটা হারভেস্টার মেশিনের ধাক্কায় বিদ্যুতের একটি খুঁটি হেলে যায়। এতে বিদ্যুতের তার মাটিতে পড়ে যায়। এ সময় ওই জমিতে আব্দুল জব্বার নামের এক কৃষক তার বেঁধে রাখা গরু আনতে যান। হঠাৎ গরুটি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। পরে গরুটিকে বাঁচানোর জন্য আব্দুল জব্বার বিদ্যুতের তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

বৃদ্ধের বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রশিদ।

দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’

আট বছর ধরে ঢাকার পথে পথে, পরিবারে ফিরতে চায় ফুলবাড়ীর মুন্না

দিনাজপুরে ধানখেতের ফসল নষ্টের অভিযোগ, জামায়াতের সাবেক আমিরসহ গ্রেপ্তার ৩

দুই মাস পর বড়পুকুরিয়া থেকে কয়লা উত্তোলন শুরু

আধুনিকতার ভিড়ে হারিয়ে যাচ্ছে দেশীয় বাদ্যযন্ত্র, অনিশ্চয়তায় চার প্রজন্মের ঐতিহ্য

দিনাজপুরের ১৩ উপজেলার মধ্যে অনলাইনে নেই খানসামার তথ্য, সেটেলমেন্ট সেবায় ভোগান্তি

দুর্গাপূজা ঘিরে ফুলবাড়ীতে নারকেলের বাজার জমজমাট, কমেছে দাম

সড়কে গাছ ফেলে ডাকাতি, ৪ গাড়িতে ভাঙচুর-লুটপাট

ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু, গাড়িতে বিক্ষুব্ধ জনতার আগুন

বীরগঞ্জে ধানের গুদাম থেকে ১৯৮ বস্তা টিএসপি জব্দ