হোম > সারা দেশ > দিনাজপুর

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

মো. মাহমুদুল হক মানিক, বিরামপুর (দিনাজপুর)

ফাইল ছবি

দিনাজপুরের বিরামপুর ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক (এনেস্থেসিয়া, গাইনি কনসালট্যান্ট ও সার্জারি) না থাকায় ৩ বছর ধরে অস্ত্রোপচার কর্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া অর্থোপেডিক, নাক, কান, গলা, চক্ষু, হৃদ্‌রোগের রোগীরা হাসপাতালের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন। এতে স্বল্প আয়ের মানুষেরা দুর্ভোগ পোহাচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার এই হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন মেডিকেল অফিসারের মধ্যে আছেন মাত্র ৯ জন। ১১ জন কনসালট্যান্ট (বিশেষজ্ঞ) চিকিৎসকের পদের বিপরীতে শিশু বিশেষজ্ঞ ও এনেস্থেসিয়া বিশেষজ্ঞ পদায়িত থাকলেও তাঁরা আবার সংযুক্তিতে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। হাসপাতালে পরিচ্ছন্নতা কর্মী, আয়া ও ওয়ার্ড বয় সংকটে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

জানতে চাইলে চিকিৎসা নিতে আসা জাহিদুল ইসলাম বলেন, ‘বিরামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসক সংকটের কারণে আমরা ঠিকমতো সেবা পাচ্ছি না। রোগী নিয়ে এলেই দিনাজপুর বা রংপুরে রেফার করা হয়।’

প্রসূতি চিকিৎসা নিতে আসা আলো বলেন, হাসপাতালে সিজারের ডাক্তার নাই, প্রসূতি মায়ের চিকিৎসা হয় না, বাইরে ক্লিনিকে ভর্তি করাতে হয়। আমরা নিম্নের মানুষ।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শাহরিয়ার পারভেজ বলেন, এখানে বিরামপুরসহ পার্শ্ববর্তী তিন উপজেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন। কিন্তু কনসালট্যান্ট না থাকায় শিশু বিশেষজ্ঞ, গাইনি, অর্থোপেডিক, নাক, কান, গলা, মেডিসিন, চক্ষু, হৃদ্‌রোগ, চর্ম ও যৌন রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না।

শাহরিয়ার পারভেজ আরও বলেন, এই হাসপাতালে আগে সিজারিয়ানসহ বিভিন্ন অস্ত্রোপচার করা হতো। সুসজ্জিত অপারেশন থিয়েটার থাকা সত্ত্বেও শুধু এনেস্থেসিয়া, গাইনি কনসালট্যান্ট ও সার্জারি কনসালট্যান্ট না থাকায় ৩ বছর ধরে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমার সেন বলেন, হাসপাতালের সমস্যার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের কনসালট্যান্ট না আসা পর্যন্ত অপারেশন চিকিৎসা চালু করা সম্ভব হবে না।

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি