হোম > সারা দেশ > দিনাজপুর

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ছবি: আজকের পত্রিকা

এক মাস বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৯টা ৩২ মিনিটে ইউনিটটি চালু হয়। বর্তমানে এই ইউনিট থেকে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক। তিনি জানান, একই সঙ্গে ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটিও চালু রয়েছে, যেখান থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সব মিলিয়ে বর্তমানে কেন্দ্রটি থেকে গড়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ায় গত ২৫ মে থেকে তৃতীয় ইউনিটের উৎপাদন পুরোপুরি বন্ধ ছিল। দীর্ঘ এক মাস সংস্কারকাজ শেষে গতকাল রাতে ইউনিটটি আবার চালু করা হয়। সংস্কার কাজে ব্যয় হয়েছে ৪ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫১ কোটি ৫৬ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই তাপবিদ্যুৎকেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতার দ্বিতীয় ইউনিটটি ২০২০ সাল থেকে বন্ধ রয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে যান্ত্রিক ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে যায়। প্রায় সাত মাস সংস্কারের পর গত ২০ মে বিকেলে ইউনিটটি চালু করা হলেও উৎপাদন শুরুর পাঁচ দিনের মাথায় আবার যন্ত্রাংশ বিকল হয়ে পড়ে। ফলে ২৫ মে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

ফলে গত এক মাস শুধু ১২৫ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটটি চালু ছিল। এই ইউনিট থেকে প্রতিদিন ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।

২০০৬ সালে বড়পুকুরিয়া খনির কয়লার ওপর নির্ভর করে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের যাত্রা শুরু হয়। শুরুতে ১২৫ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নিয়ে উৎপাদন শুরু হলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ক্ষমতার তৃতীয় ইউনিট যুক্ত হয়। এতে কেন্দ্রটির মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াটে উন্নীত হয়। তবে নানা জটিলতায় কেন্দ্রটি কখনোই একসঙ্গে তিনটি ইউনিট চালু করে ক্ষমতার সর্বোচ্চ উৎপাদন করতে পারেনি।

সূত্র জানায়, বড়পুকুরিয়া কয়লাখনি থেকে উত্তোলিত কয়লা ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনার দায়িত্বে রয়েছে চীনা প্রতিষ্ঠান হারবিন ইন্টারন্যাশনাল। চুক্তি অনুযায়ী কেন্দ্রটির রক্ষণাবেক্ষণ, মেরামত এবং প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহের দায়িত্বও প্রতিষ্ঠানটির ওপর ন্যস্ত।

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে কেজি দরে লিচু বিক্রি, ক্রেতার ভিড়

সহকারী প্রক্টরের ওপর হামলার ঘটনায় হাবিপ্রবিতে শিক্ষকদের মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি

আত্রাই নদীতে গোসলে নেমে ২ ভাইয়ের মৃত্যু

ঝরা লিচুতে টিফিনের খরচ

হাজার কোটি টাকা বাণিজ্যের সম্ভাবনা