হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ৯ পদে বিএনপি-সমর্থিত প্যানেল বিজয়ী

দিনাজপুর প্রতিনিধি

সভাপতি মো. এমাম আলী, সাধারণ সম্পাদক আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু। ছবি: সংগৃহীত

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতিসহ ৯টিতে বিএনপি-সমর্থিত আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল বিজয়ী হয়েছে। অপর দিকে সাধারণ সম্পাদকসহ চারটি পদে জামায়াত-সমর্থিত সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী এবং সহসাধারণ সম্পাদকসহ দুটি পদে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

সভাপতি পদে ৩১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলের প্রার্থী জেলা বিএনপির সহ-আইনবিষয়ক সম্পাদক মো. এমাম আলী। সাধারণ সম্পাদক পদে ১৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাধারণ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থী ও জেলা জামায়াত নেতা আবুল আলা মো. মাহবুবুর রহমান ভুট্টু।

বিএনপি-সমর্থিত আইনজীবী ফোরামের নির্বাচিত প্রার্থীরা হলেন সহসভাপতি মো. সিরাজুল ইসলাম ও মো. আব্দুল হান্নান, সহসাধারণ সম্পাদক মো. মশিহুর রহমান ফাতেমী, কোষাধ্যক্ষ মো. নিয়ামুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক এসএমজি মোস্তাকিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাদেকা তামান্না।

এদিকে সমাজকল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে সাধারণ আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মো. তোজাম্মেল হক বকুল বিজয়ী হয়েছেন। আর সহসাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক লিটন ।

এ ছাড়া নির্বাহী কমিটির বিজয়ী পাঁচ সদস্য হলেন বিএনপি-সমর্থিত আইনজীবী ফোরামের প্রার্থী মো. জোবায়ের আল মাহমুদ তুহিন, মো. এনামুল হক, সাধারণ আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থী মোহাম্মদ ওবায়দুল্লাহ, শারমিন আক্তার সাথী ও স্বতন্ত্র প্রার্থী মো. সাদেকুর রহমান বিপ্লব।

গতকাল শনিবার (১১ এপ্রিল) রাত ৩টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. ইব্রাহীম। এর আগে সকাল ১০টা হতে বেলা ৩টা পর্যন্ত আইনজীবী সমিতি মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে ৫৪৬ জন ভোটারের মধ্যে ৫০৩ জন তাঁদের ভোট দেন।

প্রেমিকার কাছে এএসপি রাজমিস্ত্রি মোস্তাফিজুর, কার্ড বানাতে গিয়ে ধরা

ধর্ষণের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেপ্তার

নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাই, তিনজনকে কারাদণ্ড

দিনাজপুরে অবৈধভাবে মজুতের ১৬৭১ লিটার ডিজেল জব্দ

দাঁড়িয়ে থাকা বালুর ট্রাকে চলন্ত বাসের ধাক্কা, নিহত ২

পার্বতীপুরে নাসিমা বেগমের দাফন সম্পন্ন

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় নিহত নাসিমা বেগমের দাফন পার্বতীপুরে সম্পন্ন

জ্বালানি তেল নিতে গিয়ে পাম্পেই মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ী: অস্তিত্ব সংকটে ছোট যমুনা এখন ভাগাড়

বরযাত্রীর গাড়ি সাইড দেওয়া নিয়ে হাতাহাতি, শ্রমিকনেতার মৃত্যু