হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাই, তিনজনকে কারাদণ্ড

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ছয়টি ঘোড়া জবাইয়ের ঘটনায় তিনজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে অভিযান চালিয়ে জবাই করা ছয়টি ঘোড়া উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নেত্রকোনার ত্রিশ হাজার এলাকার মো. আব্দুল্লাহ, কিশোরগঞ্জের শ্রমিক রবিউল ইসলাম এবং রংপুর সদর উপজেলার পিকআপচালক মো. রুবেল ইসলাম।

অভিযানের সময় আটক ব্যক্তিদের ওপর স্থানীয় কিছু লোক হামলার চেষ্টা করে। পরে পুলিশ ও প্রশাসনের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান আজকের পত্রিকাকে জানান, গাজীপুর গ্রামের একটি পরিত্যক্ত খামারে ছয়টি ঘোড়া জবাই করা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় আটক তিনজন দোষ স্বীকার করলে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ৪ ধারায় তাঁদের প্রত্যেককে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মোকছেদুল মোমিনসহ পুলিশ, আনসার সদস্য ও স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী রেলস্টেশন আধুনিকায়ন ও আন্তনগর দুটি ট্রেন যাত্রাবিরতির দাবি

এবার কোরবানির হাট কাঁপাতে আসছে ‘সম্রাট’

ফুলবাড়ীতে অচেতন অবস্থায় ৫ ধানকাটা শ্রমিক উদ্ধার

দিনাজপুরে প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

ফ্যাসিস্ট সরকার মাটির নিচে থাকা পাথর ধ্বংস করে দিয়েছে: জ্বালানিমন্ত্রী

ছেলের ছুরিকাঘাতে বাবা ও ভাই খুন

১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা, অভিযুক্ত বৃদ্ধ সপরিবারে নিখোঁজ

অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা জারি, টহল জোরদার

দিনাজপুরে এনসিপি নেতাকে সাময়িক বহিষ্কার

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে ফের উৎপাদন শুরু