হোম > সারা দেশ > দিনাজপুর

হিলি স্থলবন্দরে পুলিশের টহল জোরদার, আমদানি-রপ্তানি স্বাভাবিক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি 

হিলি স্থলবন্দর এলাকায় পুলিশের তল্লাশি। ছবি: আজকের পত্রিকা

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের অনলাইনে ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা রুখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করছে পুলিশ। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে, চলছে পণ্য পরিবহন।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্দর এলাকার গুরুত্বপূর্ণ মোড়গুলোয় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেন হাকিমপুর থানা পুলিশের সদস্যরা।

হাকিমপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে হিলি স্থলবন্দর এলাকায় যাতে কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেজন্য পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে। হাকিমপুর থানা-পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।

এদিকে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, সকাল থেকেই হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। বন্দরে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি হচ্ছে এবং এসব পণ্য বন্দর থেকে খালাস করে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন।

ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ বছর ধরে অস্ত্রোপচার বন্ধ, রোগীদের দুর্ভোগ

দিনাজপুরে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ফুলবাড়ীতে ডায়রিয়ার প্রকোপ, এক সপ্তাহে ৮৮ জন হাসপাতালে ভর্তি

দিনাজপুরের বনতারা সীমান্তে অনুপ্রবেশ করে স্থানীয়দের হাতে ৪ জন আটক

এক মাস পর চালু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

২৯ দিন পর ফের সচল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

পুকুরপাড়ে পড়ে আছে সাইকেল, স্কুলব্যাগ আর জুতা—শুধু নেই আবির

দিনাজপুরে গণপিটুনিতে যুবক নিহত

ফুলবাড়ীতে গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার