হোম > সারা দেশ > দিনাজপুর

মাদক বিক্রির অভিযোগে যুবকের তিন মাসের কারাদণ্ড

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি 

ইয়াবা বিক্রির অভিযোগে ছানু চন্দ্র রায় নামের এক যুবককে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের মাদার পীর বটতলা এলাকায় মাদক বিক্রির অভিযোগে ছানু চন্দ্র রায় (৩৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে এ সাজা দেন।

সাজাপ্রাপ্ত ছানু চন্দ্র রায় ওই এলাকার প্রবীণ চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ছানু চন্দ্র রায়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা বিক্রির অভিযোগ ছিল। পরে ইয়াবাসহ থানা-পুলিশের হাতে আটক হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, মাদকদ্রব্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।